শামীমা সুলতানার কবিতা--
আত্ম সমাধানে বিবেক
চন্দ্র, সূর্যের ঋণে আবৃত অনন্তকাল
বিবর্তনে অন্য চেষ্টা হবে যে নিষ্ফল।
মেকির উজ্জ্বলতায় হলে জ্ঞান শূন্য
পরাস্ত মন হিসেব কষে পাপ পুণ্য।
কর্মের পূর্বে সাজাও নিজ পরিকল্পনায়
ব্যতিক্রমে অনিষ্ট হবে জীবন যাত্রায়।
করো আত্ম প্রশ্ন স্বীয় বিবেকের কাছে
প্রাপ্ত হবে তুমি ভালো যা কিছু আছে।
মুখোমুখি আমি আর অন্ধকার
তোমার উপহার আজ নিস্তন্দ্র রজনী
জানতে চেওনা কেমন আছি সজনী!
আঁধারের সাথেই আজন্ম করেছি বাস
প্রদীপ হয়ে এসেছিলে ক্ষণিক দিবস।
ইন্দ্রধনুর আবেশেও হয়েছি নিরাশ!
সম্মুখ স্বপ্নরা হয়েছে আজ বড্ড ত্রাশ।
মুখোমুখি ছিলাম বেশ আমি আর অন্ধকার
উপহার আজ ক্ষরণ, যন্ত্রণা আর হাহাকার।
আলো আঁধারের উন্মাদনায় পরিশ্রান্ত আমি
কেমন আমার বর্তমান? জানে শুধু অন্তর্যামি।
তবুও তো বেঁচে আছি নিয়মের বেড়াজালে
জলের ফোটা লুকিয়ে চোখের আড়ালে।
অদৃশ্য বিপন্ন
রিমুট পরিবর্তনে পাই যন্ত্রটা স্বাভাবিক
অনুভবে স্পষ্টতায় ক্ষতটা অস্বাভাবিক।
বিন্দু বিন্দু ক্ষত, বিবর্তনে সৃষ্ট গভীরতায়
যেন সমুদ্রের আবির্ভাবে নিয়ন্ত্রণ হারায়।
হিসেবের স্বচ্ছতা নিয়ে, চলুক জীবন
হতে পারে ক্ষুদ্র ত্রুটি ধ্বংসের কারণ।
তুমি আমি, আমি তুমি, সবাই সবার
সকলে করি কাজ, বর্জনে অহংকার।
গড়তে সকল কিছু সময়, শ্রম দরকার
ধ্বংসে নেই মুহুর্ত, থাকে না অপেক্ষার।
শুদ্ধ সমাজ
খোশপোশাকি! যতোই থাকো বিলাসিতায়
বাহ্যিক পরিবর্তনেও চরিত্র নাহি বদলায়।
যা কিছু দৃশ্যমান শুধুই মেকির আবরণ
ঝেড়ে ফেলো নকল, করো শুদ্ধ আচরণ।
সকলের বিন্দু আলোয় গড়বো এ সমাজ
রুখে দিবো নোংরামি, করে ভালো কাজ।
পরবর্তী প্রজন্মের রাস্তা করি জঞ্জাল মুক্ত
তবে গড়বে দেশ সুখ, সমৃদ্ধ ও শান্তি যুক্ত।
No comments:
Post a Comment