তোফায়েল তফাজ্জল
ঘরে-বাইরে
পক্ষ-বিপক্ষের যুক্তিতর্ক, ব্যাকুলতা এক সময় যখন
ঠেলা গাড়ি চালকের শেষ বেলার ক্লান্তির চেহারায়,
তখন হঠাৎ ধরিয়ে দিলেন, সাপ মারা লাঠি না ভাঙার নির্দেশিকা
যার হালকা রেশ ক্রমাগত কিছুক্ষণ টেবিলে টেবিলে, লোকালয়ে -
ঘরে-বাইরে এসব কুতর্কে
চক্ষু সাফের দৌর্বল্য ধরা পড়ে আপামর চোখে।
যে কারণে, উড়ালে প্রশ্নেরা মাথা তুলে তার গ্রহণযোগ্যতায়।
নেমে আসে, স্ফুলিঙ্গ ছড়ানো সাড়া-শব্দে ক্ষণিকের পানি-বোঝ।
জেনো, চাপা ক্ষোভ বোমের চেয়েও অধিক জায়গায়
ক্ষতি ডেকে আনে।
ওবেরউইল লিয়েলি
এর নৈসর্গিক রূপে, ধনেজনে অন্য পরিপাটি রূপ
দৈন্যতার ঢালুতে কাতরায়;
তুলির নিখুঁত টান কান ধরে দাঁড়িয়ে নির্বাক
মৃত নারকেল গাছের ন্যায়,
মনে হয়, শ্যাম্পু সাবান পড়েনি, বহুদিন।
এর সামনে, যতো সব দর্শনীয় জায়গা, লোকালয়,
ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বলেই মনে হয়।
কিন্তু এর ভিতর যে এতো ছোট, নোংরা – যা ধোয়ায়
পৃথিবীর তাবৎ সাবান কিংবা প্রসাধনী জলবত;
যেহেতু সেখানে কানা কড়ির মূল্যও নেই কোনো অচেনার
বা ঝুঁকিতে মৃতপ্রায় আশ্রয় প্রার্থীর।
এতো, রসিক গা ঝাড়া দেয় চিকন মন্তব্যে –
ওদের সদ্গুণ পূর্বপুরুষ থেকেই গেছে খোয়া,
আর মিষ্টি আচরণ সাবাড় করেছে পিঁপড়ে।
যে কারণে, এ সৌন্দর্য, অর্থবিত্ত সাহায্য প্রার্থীর কাছে বৈশাখী তাণ্ডব,
সরল রেখায় থাকা বিবেকের কাছে সরাসরি নারকীয়।
No comments:
Post a Comment