দুধভাত
সোমনাথ বেনিয়া
জোড় হাতে প্রার্থনা, দাও দুধভাত
নুন দিয়ে মেখেছি স্বপ্ন কলাপাতায়
দাঁতের ফাঁক দিয়ে ঢোকে উপোসি রাত
তবুও দেখা হয়, কথা বলি
এই তো আমাদের রোগ
মুচকি হাসিতে যদি পাওয়া যায়,
কিছুটা সম্ভোগ ...
হাততালি দিয়ে চুল ঠিক করি
প্রতিটা খিদে যেন শুকনো মুড়ি
লঙ্কার ঝাঁঝে তলপেট টগবগিয়ে আসে
বোঁটায় অন্তর্যামী মুখ টিপে হাসে!
No comments:
Post a Comment