বিশেষ জ্ঞাপন--সম্পাদকীয়--
বিশেষ জ্ঞাপন--
***অসম্পূর্ণ ব্লগ পত্রিকাকে নতুন ভাবে সাজানো হল। লেখক / লেখিকার লেখা যা যা ছিল সেই সেই মত রাখা হয়েছে। কেবল সামান্য ত্রূটি বিচ্যুতি মুক্ত করার চেষ্টা করা হয়েছে। পোস্টিং ডেট আলাদা হলেও সংখ্যাটি উল্লেখিত সময় এপ্রিল-জুন, ২০১৯, প্রথম সংখ্যার কপি মাত্র। সম্পাদকীয়--
অনেকদিন থেকেই ভাবছিলাম একটা পত্রিকা প্রকাশ করবো বলে। নানা ঝামেলায় তা আর হয়ে উঠছিল না। শেষে ছাপা পত্রিকার ভাবনা থেকে নেমে এলাম অনলাইন পত্রিকার দিকে। ব্যাপারটা হাতে নিয়ে দেখলাম এ ব্যাপারেও আমার অভিজ্ঞতা অনেক কম। তবু মনের প্রবল ইচ্ছা আমায় অঙ্গীকারের দিকে ঠেলে দিলো--স্বরধ্বনি পত্রিকার প্রথম প্রকাশের দিকে আমি অনেক বাধা ঠেলে এগিয়ে যেতে চেষ্টা করলাম। এবং তার ফল স্বরূপ যা পেলাম তা ত্রুটি পূর্ণ হলেও পেলাম। সম্পাদনা করাও একটা মহা ব্যাপার--কাকে রাখি আর কাকে ফেলির মাঝ দিয়ে কত না স্থিতি- স্থাপকতার টানাপোড়েন ! অনেক সম্পাদককে জানাতে দেখেছি, নামী দামী লেখক নয়, নামী দামী লেখারই আমরা মূল্য দিই। কথাটি কতটা অসত্য তা সম্পাদক মাত্রই মনে মনে অনুভব করতে পারেন। তবে এ কথা বলতে আমি লজ্জা পাচ্ছি না যে ব্লগ ব্যাপারটায় আমার জ্ঞান পরিধি বড় সীমিত। তার ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে নিশ্চয় ধরা পরবে আমি জানি। আপাতত এ ব্যাপারে আমার ক্ষমা চেয়ে পার পাওয়া ছাড়া আর যে কোন গতি নেই !
স্বরধ্বনি শুধু মাত্র কবিতার পত্রিকা। এখানে ছোট বড় দীর্ঘ গুচ্ছকবিতা স্থান পাবে। আগামীর পরিবর্তন আগামী বলে দেবে। এবারের সংখ্যাটা সংক্ষিপ্ত ও সীমিত মাপের হল। নামী দামী লেখকের সঙ্গে সঙ্গে উন্নত মানের লেখাও আমাদের কাম্য। আগামী সংখ্যায় তা হলে আরও উন্নত ও পাঠক রুচি সম্পন্ন লেখা দিতে পারবো আশা রেখে এখনকার মত সম্পাদকীয় বক্তব্য শেষ করছি।
বিশেষ কথা ও সম্পাদকীয়--
ধন্যবাদ--স্বরধ্বনির পক্ষ থেকে--
তাপসকিরণ রায়, সম্পাদক,
স্বরধ্বনি ত্রৈমাসিক পত্রিকা।
তাপসকিরণ রায়ের কবিতা
তাপসকিরণ রায়ের কবিতা-- বেজন্মা আগাছা পতিত জমিতে ছড়িয়ে যাচ্ছে আনন্দ পুলক পাতাল নদীর জল সেঁচন হয়ে যাচ্ছে জীবন ঘোটালা পাকাচ্ছে বেজন্মা...
-
একটি লিমেরিক— গৃধ্ন মাথুর দাস শকুন দল যেমন ঘেরে ভাগাড়টিকে চিনির পাহাড় যেমন চোষে পিপীলিকে, অর্থলোভীর জিহ্বা লোল দূর্নীত...
-
তোফায়েল তফাজ্জল ঘরে-বাইরে পক্ষ-বিপক্ষের যুক্তিতর্ক, ব্যাকুলতা এক সময় যখন ঠেলা গাড়ি চালকের শেষ বেলার ক্লান্তির চেহারায়, তখন হঠাৎ ধরিয়ে দিলেন...
-
সান্ত্বনা চ্যাটার্জীর দুটি কবিতা-- ঠিকানা আমি ছিলাম সপ্তদশী তখন ফাগুন মাস, আকাশ জুরে রঙের মেলা, স্বপ্ন ভরা চোখে; দেখে ছিলাম তোকে। মেঘের ভ...
No comments:
Post a Comment