আশ্বাস
শ্রীমতি রীতা চট্টোপাধ্যায়
প্রতিনিয়ত দ্রুত আন্দোলনের গতিতে,
মনের খরস্রোত ব'য়ে চলে জীবন সাগরে,
অনন্তকালের আবহমানে,
কঠিন স্বপ্নগুলো...
শৃঙ্খলার জালে আবদ্ধ থাকে।
ক্ষণিকের জন্য রচিত হওয়া...
সুখ-দু:খ, প্রেম-ভালোবাসা,
গতিময় মনণের কোলাহলে,
মূহুর্তের ভ্রম প্রহেলিকায়, দিন গোনে।
এরই মধ্যে জাগরিত হয় মূহুর্তের...
সুপ্তমৌনতার সফল চাবিকাঠি
গহন-আঁধারের সিক্ততায় আহত হওয়া
আকুল মৌন মন কাঁদে ব্যর্থতায়।
রিক্ত জীবনের অবক্ষয় ধীরে ধীরে
সমাধানহীন যুদ্ধ ঘোষণা করে---
দিকভ্রান্ত শিল্প, তুলির অন্বেষণে,
মৌন উচ্চারণের মাঝে---
ব'য়ে বেড়ায় ব্যর্থ প্রেমের তলানী।
খন্ড খন্ড চিত্রগুলো অসম্মানে
হাহাকার করে----
কঠোর মননের আহত রিক্ততায়,
তবুও জীবন, ব্যর্থতার নতুন আঙিনায়,
তুচ্ছ যন্ত্রণাময় সার্থকতা খোঁজে।
No comments:
Post a Comment